Dhaka ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি ৫ মাসের পরিকল্পনায় ‘ফিল্মি স্টাইলে’ বাবা-সৎমাসহ চারজনকে হত্যা জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু ঈদ উৎসবে দেশের বাজারে স্বর্ণের দাম কত? ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 124

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। এতে মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারীরা।

মোয়াজ বিন নুর (৪০), তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

ওসি মো. হাবিব ইস্কান্দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪