Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

মাটি বোঝাই ড্রামট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

আকাশ আহমেদ তারা, গাজীপুর
  • প্রকাশের সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 166

মাটি বোঝাই ড্রামট্রাকচাপায় নারী শ্রমিক নিহত হয়েছেন।

গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় গাজীপুর কালিয়াকৈর উপজেলার মধ্য পারা আকুলীয়াচালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের নাম শেফালী খাতুন (২১)। তিনি উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শেফালী খাতুন স্থানীয় এশেনসিলা নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত সোয়া ৯টায় সময় চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। এ সময় মাটি বোঝাই ড্রামট্রাক তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফালীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় সাব্বির মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ড্রামট্রাকচাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাটি বোঝাই ড্রামট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪