Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

ক্ষমা চাইলেন মেহজাবীন চৌধুরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 139

আট বছর আগে নিহত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতি নিজের সিনেমার পোস্টারে ঢেকে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গ্রাফিতির ওপর থেকে নিজের সিনেমা ‘প্রিয় মালতী’র পোস্টার সরিয়েছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন মেহজাবীন। এসময় তার সঙ্গে সিনেমার টিমও ছিল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির ওপর মেহজাবীনকে পোস্টার সাঁটতে দেখা গেছে। পরে পোস্টার নিজেই সরিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘আমরা সবাই জানি, তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনো চলমান। পোস্টারিং–সংক্রান্ত যা হয়েছে, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’

২০১৬ সালে ২০ মার্চ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তনু। মেহজাবীন লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সব সহযোগিতার জন্য।’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্ষমা চাইলেন মেহজাবীন চৌধুরী

প্রকাশের সময় : ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪