নতুন করে মুক্তির পর জনপ্রিয়তার শীর্ষে ‘ইন্টারস্টেলার’

- প্রকাশের সময় : ১১:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 143

সাই-ফাই সিনেমার ইতিহাসে অন্যতম মাইলফলক ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’। ২০১৪ সালে মুক্তির পর সিনেমাটি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্স অফিসের পাশাপাশি দর্শক-সমালোচক হৃদয় জয় করে নিয়েছে সমানতালে। ঘরে তুলেছে অস্কারের মতো পুরস্কার।
সম্প্রতি সিনেমাটির এক দশক পূর্তি উপলক্ষে ফের মুক্তি দেয়া হয়েছে এটি। আর এক দশক পরও দর্শকদের আগ্রহ রীতিমতো অবাক করার মতো। টিকিট পাওয়াই হয়ে উঠেছিল দুঃসাধ্য! দর্শকদের এমন ভালোবাসা আপ্লুত করেছে পরিচালক ক্রিস্টোফার নোলানকে।
ম্যাথিউ ম্যাকনাহে ও অ্যান হ্যাথাওয়ে অভিনীত সায়েন্স ফিকশনধর্মী সিনেমাটি নতুন করে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার মাত্র ১৬৬টি প্রেক্ষাগৃহ থেকে প্রথম সপ্তাহান্তে ৪৫ লাখ ডলার আয় করেছে। যার ফলে নোলানের চলচ্চিত্রটির মার্কিন বক্স অফিসে আয় এখন ১৯৩.৭ মিলিয়ন ডলার। এর আগে ২০১৪ সালে মুক্তির পর মার্কিন বক্স অফিসে ১৮৯ মিলিয়নের বেশি আয় করেছিল সিনেমাটি।
নতুন করে ইন্টারস্টেলারের মুক্তিতে থিয়েটারগুলো নতুন শো যোগ করতে হিমশিম খাচ্ছে। এর প্রভাব পড়েছে দর্শকের চাহিদায়।
























