Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপালে বন্যার্তদের ১০ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: উপাচার্য হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প দুই হত্যা মামলা: রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির ধামইরহাটে হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার নওগাঁয় দুই ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলা, জরিমানা ২২ হাজার টাকা

বদলি করা হলো ফরিদপুরের সেই ইউএনওকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 146

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে অবশেষে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন। জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন গণমাধ্যমকে ইউএনওর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আওয়ামী লীগ ফিরে আসবে’- এমন মন্তব্য করা নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন। গত বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তার বিরুদ্ধে ওই মন্তব্য নিয়ে অভিযোগ ওঠে। পরে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। সেই ধারাবাহিকতায় আল মামুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলো বলে ধারনা করা হচ্ছে।

যদিও আল মামুন ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি পরে জানিয়েছিলেন, ‘গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও উপস্থিত ছিলেন। তারা সবাই জানেন আমি এ–জাতীয় কোনো কথা বলিনি। কেন ওই ছাত্রনেতা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান) আমার বিরুদ্ধে এ–জাতীয় অভিযোগ করেছেন, তা আমার বোধগম্য নয়। ’

১১ ডিসেম্বর সই করা চিঠিতে বলা হয়, আল মামুনকে সদরপুরের ইউএনও থেকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। বদলি কর্মস্থলে যোগদানের জন্য সেদিন অপরাহ্নে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।

এ বিষয়ে আল মামুন বলেন, সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ তিনি বৃহস্পতিবার বিকেলে পান।

বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে এবং দায়িত্ব বুঝে নেওয়ার বিষয়টি স্বীকার করে সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, তাকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলি করা হলো ফরিদপুরের সেই ইউএনওকে

প্রকাশের সময় : ০৮:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪