Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 117

গত অক্টোবরে ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। যার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও।
আজ ফিফার প্রকাশিত র‌্যাংকিয়য়ে সাত ধাপ এগিয়েছে তারা।

সাফে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুর্বল পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা আসরের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ভারতকে হারায় ৩-১ ব্যবধানে। গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে করে কোয়ালিফাই। বাকি ম্যাচগুলো দারুণভাবে জিতে ফাইনালে গত ৩০ অক্টোবরকে নেপালকে হারিয়ে ধরে রাখে সাফের মুকুট।

এই টুর্নামেন্ট জিতে সাত ধাপ আগানো বাংলাদেশ এখন ১৩২ নম্বরে। এগিয়েছে ভুটানও। তিন ধাপ উন্নতিতে তাদের অবস্থান ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে পাকিস্তান এবং এক ধাপ পিছিয়ে তাদের পরেই অবস্থান শ্রীলঙ্কার।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা খোয়ানো নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে গেছে। ভারতও পিছিয়েছে। এক দাপ অবনতিতে তাদের অবস্থান ৬৯ নম্বরে। এছাড়া র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে আগানো স্পেন দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় স্থানে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাফ চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪