Dhaka ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 118

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে হায়দরাবাদে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। আল্লু অর্জুন এবং রাশ্মিকা মান্দানাকে সরাসরি দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেন সকলে। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এ সময় ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা; পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছর বয়সী এক নারীর। এছাড়াও ওই নারীর ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।

ঘটনাটি যখন ঘটে, তখন অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছিলেন। তাই নিহতের পরিবারের সদস্যরা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন নিহতের পরিবারের কাছে ক্ষমা চান, এবং অভিনেতার পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। একসইসঙ্গে গুরুতর আহত সেই ছেলেটির চিকিৎসার খরচের দায়ভার নেওয়ারও আশ্বাস দেন আল্লু অর্জুন।

এবার হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

তবে শুধু পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনাই নয়, ‘পুষ্পা টু’ মুক্তিকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে ‘পুষ্পা টু’ না দেখানোয় হল মালিককে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এমনকি খোদ ছবির পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন

প্রকাশের সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪