Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিমানবন্দরে পৌনে ১ কেজি স্বর্ণসহ অভিনেত্রী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 120

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসময় দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। এরা হলেন ঢাকার মিরপুরের নাট্য অভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ইএ১৪৮ ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে। অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

তিনি বলেন, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকাযোগে দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। বাজুসের তথ্যানুযায়ী, এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমানবন্দরে পৌনে ১ কেজি স্বর্ণসহ অভিনেত্রী আটক

প্রকাশের সময় : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪