Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন

পরীমণি কি বিগবসে যাচ্ছেন?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 164

ভারতীয় রিয়ালিটি টিভি শো ‘বিগবস’। এটি সেলিব্রিটি এবং সাধারণ মানুষদের নিয়ে একটি রিয়ালিটি শো, যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা, মতবিরোধ, সম্পর্ক, এবং আচরণ দেখানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বলেন, ‘বিগবসে যায় গা নাকি?’

তবে তিনি আসলেই বিগবসে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা যায়নি। সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন।

মিথিল সরকার নামে এক ভক্ত লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনার কাছ থেকে আমরা আরো সুন্দর কাজ আশা করছি।’ আরেকজনের ভাষ্য, ‘তাহলে তো নতুন আরেক পরীকে দেখতে পাবো।’

এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমি তোমাকে সঙ্গ দেব, গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে ফেলবে।’

প্রসঙ্গত, পরীমণি কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরীমণি কি বিগবসে যাচ্ছেন?

প্রকাশের সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪