Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 124

দীর্ঘ ২৯ বছরের সংসারে ইতি টেনে সামাজিক মাধ্যমে গত মঙ্গলবার রাতে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী এ আর রহমান। আর সেই খবর জানতেই হতবাক অনুরাগীরা। কেউ যেন মেনেই নিতে পারছেন না বিষয়টি।

বিচ্ছেদের কারণ হিসেবে তাদের আইনজীবী জানিয়েছেন, গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও মানসিক দূরত্বেই বিচ্ছেদ হয়েছে তাদের। এবার এই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ আর রহমান। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো।’

এ আর রহমান লেখেন, ‘তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। তাই আমি আমার অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। আমি আশা করব আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে সায়রা বানু জানান, তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। তবুও অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু।

১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এআর রহমান। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে। কিন্তু একে অপরের সঙ্গে মনে দূরত্ব তৈরি হওয়ায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

প্রকাশের সময় : ০২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪