Dhaka ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক

কালুখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় প্রৌঢ় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 308

রাজবাড়ীর কালুখালীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শহিদুল শেখ মনো (৫৫) নামে এক প্রৌঢ় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পারা গ্রামের মৃত মাদারী শেখের ছেলে।

কালুখালী থানা সূত্র জানায়, গত ২৫ নভেম্বর তারিখে স্কুলছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মনো তাকে জোরপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়। এসময় স্কুলছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, মামলার পর কিশোরী রাজবাড়ীর আদালতে জবানবন্দী দিয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মনোকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশের কাছে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় প্রৌঢ় গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২