Dhaka ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু

রাজবাড়ীতে ৫ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 307

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে ৫ হাজার ৫৮০ পিচ ইয়াবাসহ রাসেল কবিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের আলাল কবিরাজের ছেলে।

বুধবার র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের উত্তর পাশে মসজিদ গলির মোড়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রাসেল কবিরাজকে আটক করে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৫ হাজার ৫৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২