Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 259

রাজবাড়ীর পাংশায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নয়ন (১৫) নামে এক কিশোরকে শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের জিয়া আলীর ছেলে।

পাংশা থানা সূত্র জানায়, শুক্রবার বিকেলে নয়ন নামে ওই কিশোর প্রতিবেশি এক শিশুকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় পাংশা থানায় মামলা করেন।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। নিপীড়নের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার নয়নকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২