গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন রাজবাড়ী সদর
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / 191
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী সদর উপজেলা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ আঞ্চলিক পর্যায়ের ফাইনাল ম্যাচ শুক্রবার ফরিদপুর জেলার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায়ের এ খেলাটিতে রাজবাড়ী সদর উপজেলা টিম ফরিদপুর সদরপুর উপজেলার সাথে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে রাজবাড়ী সদর উপজেলা টিম জয়লাভ করে।
উক্ত ফাইনাল ম্যাচটিতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাহাবুর রহমান শেখ, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শেখ অহিদুল আলম, রাজবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :


























