গুরুত্বপূর্ণ সংবাদ:
মদসহ ডিবির হাতে আটক মাদক ব্যবসায়ী
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / 202
জনতার আদালত অনলাইন ॥ ১২ বোতল মদসহ রাজবাড়ী ডিবি পুলিশের হাতে আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী। তার নাম মোঃ আক্তার শেখ (২৭)। বুধবার সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি মাদারীপুর জেলার মোম্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামে। তার বাবার নাম মানিক শেখ।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় মিল মার্কেটের সামনে হতে আক্তারকে ১২ বোতল কেরু মদ সহ আটক করা হয়। এব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Tag :

























