Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্মদিনে নানা আয়োজন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / 200

জনতার আদালত অনলাইন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭২ তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার রাজবাড়ীতে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে।

শিল্পী মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, শিল্পীর ভ্রাতৃবধূ ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি খোকন মাহমুদ  প্রমুখ।

আলোচনা সভা শেষে শিল্পকলা সংলগ্ন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আর্ট ক্যাম্প। ক্যাম্পে চারুকলার শিল্পী তরুণ ঘোষ, এমএ কুদ্দুস, মোস্তাফিজ কারিগর, রাজকুমার পাল, সুতপা কর, সাদিয়া জাহান প্রমুখ শিল্পীরা অংশগ্রহণ করেন। একই সাথে শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা।

১৯৫০ সালের ১৪ জুলাই চিত্রশিল্পী মনসুর উল করিম রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া তিনি ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরষ্কার, ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরষ্কার, ৬ষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনিল পদক লাভ, ১৯৯৪ সালে ভারতীয় ত্রিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে পুরষ্কার লাভ করেন।

দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেন।

২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্মদিনে নানা আয়োজন

প্রকাশের সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২