Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

কারাগারে নারী ভাইস চেয়ারম্যান আলেয়া

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • / 262

জনতার আদালত অনলাইন ভুয়া কাবিননামা দেখিয়ে স্বামী দাবি করার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে রাজবাড়ী ১ নং আমলী আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন। আলেয়া বেগমের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন এলাকায়।

মামলার বাদী পক্ষের আইনজীবী নিজাম উদ্দিন হায়দার জানান, সম্প্রতি আলেয়া খাতুন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়ার বাড়িতে গিয়ে একটি কাবিননামা দেখিয়ে তাকে স্বামী হিসেবে দাবি করেন। এ ঘটনার পর সুমন মিয়া বাদী হয়ে ৩০ লাখ টাকার ভুয়া কাবিননামার অভিযোগ এনে আলেয়া খাতুনের বিরুদ্ধে রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে কাবিননামাটি সঠিক নয় মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত আলেয়া খাতুন ও তার দুই সাক্ষীর প্রতি সমন জারী করেন। রোববার উভয়পক্ষের শুনানী শেষে নারী ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন ও কাবিননামার দুই সাক্ষীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আলেয়া খাতুন নারী ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন। তার স্বামী ও দুই জন ছেলে সন্তান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাগারে নারী ভাইস চেয়ারম্যান আলেয়া

প্রকাশের সময় : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২