Dhaka ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

রাজবাড়ীতে ৭ হাজার পিচ ইয়াবা, দুইশ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • / 364

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে সাত হাজার পিচ ইয়াবা এবং দুইশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে চারজন। সোমবার সকালে ও রোববার রাতে এ অভিযান চালানো হয়।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় বিআরটিসির একটি বাস থেকে দুইশ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো ঠাঁকুরগাও জেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের নুরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম ও উত্তর বাটিনা গ্রামের মো. নুরুর ছেলে জীবন আলী।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, পঞ্চগড় থেকে পটুয়াখালীগামী বিআরটিসির পরিবহনে ফেনসিডিলের বড় চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে বড়পুল মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসটি তল্লাশীকালে ওই দুই ব্যক্তির সিটের নীচে ফেনসিডিলগুলো পাওয়া যায়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

অপরদিকে রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস সোমবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, রোববার রাতে গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলের পাড়া এলাকা থেকে ৭ হাজার ২৫ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়া গ্রামের সহিদ ডাক্তারের ছেলে মনির হোসেন ও সালাম মোল্লার ছেলে নজরুল মোল্লা। এব্যাপারে মামলা দায়েরের পর আসামিদের সোমবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৭ হাজার পিচ ইয়াবা, দুইশ বোতল ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৮:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২