Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব বৈদেশিক ঋণ এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী বাঁশের বেড়ায় বন্ধ শিক্ষার্থীদের চলাচলের রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না নওগাঁয় যানজট নিরসনে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে এসপির মতবিনিময় নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, ১ জুলাই থেকে কার্যকর হতে পারে মূল বেতন কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি ভেনেজুয়েলার পাশে নেইমার নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

পাংশায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / 297

জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ীর পাংশা থানার পুলিশ শনিবার কালুখালী উপজেলা এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা  হলো পাংশার গোপালপুর গ্রামের  শওকত মন্ডলের ছেলে আরমান মন্ডল, কালুখালী উপজেলার ঝাউগ্রামের আক্কাস মিয়ার ছেলে শামীম মিয়া ও পাংশার দক্ষিণ খোর্দবর্সা গ্রামের ওমর মোল্লার ছেলে জীবন মোল্লা।

পাংশা থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, গত বৃহস্পতিবার পাংশার মাছপাড়া বাজার থেকে  একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা থানায় একটি অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কালুখালী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা তাদের অপরাধ স্বীকার করে জানিয়েছে, চোরাই মোটরসাইকেলটি কালুখালীর একজনের কাছে বিক্রি করেছিল। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৮:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২