গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / 306

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগে শ^শুর মান্নান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদহ গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকার সুযোগে মান্নান শেখ গৃহবধূকে তাকে কুপ্রস্তাব দিত। সম্প্রতি তাকে ধর্ষণের চেষ্টাও করে।
বালিয়াকান্দি থানার এসআই মিজানুর রহমান জানান, ওই গৃহবধূ বুধবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে মামলার সত্যতা পাওয়ায় রাতে মান্নান শেখকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাজবাড়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :























