সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃতু্য

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / 264

জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।   রোববার রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাজবাড়ী একই এলাকার মৃত সুবল সরকারের ছেলে। পেশায় তিনি একজন মৎস্য ব্যবসায়ী।

 আনন্দ সরকার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে  তিনি একবার স্ট্রোকও করেন। সকালে রাজবাড়ী  থেকে পোড়াদহগামী সাটল ট্রেনটি ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, রেলপথ পার হওয়ার সময় অসাবধানতা বশতঃ  ওই ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়েন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃতু্য

প্রকাশের সময় : ১০:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২