সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • / 296

জনতার আদালত অনলাইন ॥ প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, ছুটি শেষে কর্মস্থলগামী মানুষকে বয়ে আনা অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কে অন্তত দেড় কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানবাহনের সারি। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ক্যানেল ঘাট পর্যন্ত যানবাহনের সারিতে শতাধিক যাত্রীবাহি বাস আটকা পড়ে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দাবি করছে, ফেরির জন্য কোন যানবাহন ঘাট এলাকায় আটকা নেই। যে বাসগুলো সিরিয়ালে আছে সেগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলগামী যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে এসেছে।

তবে আজও যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ করতে দৌলতদিয়া ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচলনা করা হচ্ছে। এবারের ঈদে অন্যান্যবারের তুলনায় মোটরসাইকেলের চলাচল উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই ঈদে যানবাহন পারাপার নির্বিঘœ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১ টি ফেরি প্রস্তুত রয়েছে। এরমধ্যে ১০/১২টি ফেরি যানবাহন পারাপার করছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে ফেরির সংখ্যা বাড়ানো হবে। নির্বিঘেœ যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন বলে দাবি করেন এই কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

প্রকাশের সময় : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২