Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / 332

জনতার আদালত অনলাইন দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকালে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাওন খান নামে একজন নিহত হয়েছে। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের দারোগ আলীর ছেলে। শাওন ওই  পিকআপ ভ্যানের সাহায্যকারী  (হেলপার) ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পাংশা থেকে রাজবাড়ীগামী পিকআপ  ভ্যানটি কালুখালীর চাঁদপুর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাওন খান মারা যান।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনার  পর পিকআপ ভ্যানের চালক পালিয়েছে। পিকআপ ভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

প্রকাশের সময় : ০৭:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২