Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

রাজবাড়ীতে জাল নোট ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • / 464

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে ৮৫ হাজার জাল টাকার নোট ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এসময় তিন নারী ও প্রাভেটকারের চালককে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পাংশা হাইওয়ে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর সদর উপজেলার আনসার কাজীডাঙ্গী গ্রামের এনামুলের স্ত্রী শিউলী, ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম, মানিকগঞ্জের দৌলতপুর থানার পুলিয়া বাজারের আলতাফ হোসেনের স্ত্রী তাছলিমা বেগম ও প্রাইভেটকার চালক রাজবাড়ীর গোয়ালন্দের পুর্বতেনাপচা গ্রামের জহির উদ্দিন মোল্যার ছেলে আমিন মোল্যা।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর চন্দনী বাজার, গান্ধীমারা বাজারসহ বিভিন্ন স্থানে এরা জাল টাকা দিয়ে কেনাকাটা করে। সংশ্লিষ্ট ক্রেতাদের বিষয়টি সন্দেহ হওয়ায় তারা পুলিশকে জানায়। পাংশা হাইওয়ে থানা সংলগ্ন গান্ধীমারা বাজারে জাল টাকা দিয়ে কেনাকাটার সময় পুলিশ তাদের গিয়ে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ৭৬টি এক  হাজার টাকা ও ১৫টি ৫শ টাকার জাল নোট জব্দ করা হয়।

আটককৃতদের কালুখালী থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জাল নোট ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২