গুরুত্বপূর্ণ সংবাদ:
জনতার আদালতের উদ্যোগে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 299
জনতার আদালত অনলাইন ॥ দৈনিক জনতার আদালতের উদ্যোগে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনতার আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি কাজী রওনক হাসান, চ্যানেল আইয়ের কায়সুল মোমেন কাকন, দৈনিক ইত্তেফাকের ওবায়েদ আকাশ, বাংলাদেশ প্রতিদিনের পান্থ আবজাল, ৭১ টিভির মাহবুব হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির ইজাজ আহমেদ সৌমিক, যমনা টিভির রিমন রহমান, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কমের শামীম খান, একুশে টিভির আহমেদ হোসেন বাবু, চন্দন সান্যাল, এটিএন বাংলার হাসান ইমাম রাজন, নিউজ বাংলার হাফিজুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নাহিদ রহমান, দৈনিক চিত্রের ইউনুস আলী প্রমুখ।
Tag :
























