গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে অফিসার্স ক্লাবের ইফতার মাহফিল
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / 279
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার অফিসার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ইঞ্জিনিয়ার বাদশা আলমগীর। এসময় উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্য বৃন্দসহ সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করেন উপজেলা মসজিদের ইমাম।
Tag :





















