গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / 244
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দপুর এলাকা থেকে শনিবার একটি পাইপগান, একটি কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের চামারপাড়া এলাকার ফরিদ শেখের ছেলে মামুন শেখ ও আব্দুল লতিফের ছেলে নাজমুল হাসান।
রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, এরা দুজন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে চালান করা হয়েছে।
Tag :























