মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন বিস্ময়বালক কিকি ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও ‘এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়’, সমালোচনার জবাবে হৃদয় শাস্তি কমেছে মলিনার, রেহাই পেলেন না পারেদেস গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল কার্যকর, দেখিয়ে দিল বার্সেলোনা দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

রাজবাড়ী মহিলা পরিষদের সম্মেলন, সভাপতি ডা. পূর্ণিমা সম্পাদক রেখা দাস

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / 226

জনতার আদালত অনলাইন ॥    ‘শক্তিশালী নারী নেতৃত্ব: সমতাপূর্ণ আগামীর জন্য’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ডা. পূর্ণিমা দত্তকে সভাপতি ও ক্রিস্টিয়া মারিও রেখা দাসকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

প্রথম অধিবেশনে আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়।  রাজবাড়ী জেলা মহিলা পরিষদের বিদায়ী সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিপ্রা রায়, লিগ্যাল এইড উপ কমিটির সম্পাদক রেখা সাহা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির সম্পাদক খোরশেদা ইমাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যড. দেবাহুতি চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য রুবি রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা মহিলা পরিষদের বিদায়ী  সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত। কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সম্মেলন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী মহিলা পরিষদের সম্মেলন, সভাপতি ডা. পূর্ণিমা সম্পাদক রেখা দাস

প্রকাশের সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২