সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বালিয়াকান্দিতে নসিমন চাপায় গৃহবধূর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / 261

জনতার আদালত অনলাইন ॥    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিপুর গ্রামে রোববার রাতে নসিমন চাপায় মরিয়ম বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। তিনি একই গ্রামের আব্দুল কাদের মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মরিয়ম বেগম তার বাড়ির সামনে ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।  এসময় বালিয়াকান্দি থেকে কালুখালীগামী একটি নসিমন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় মরিয়ম বেগমকে  উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেক্জ্জুামান জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী নসিমন ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে নসিমন চাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২