Dhaka ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

রাজবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / 417

জনতার আদালত অনলাইন    তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনে এবং ইয়ুথ এনগেজমেন্ট সাপোর্ট (ইয়েস) গ্রুপের পরিচালনায় তথ্য প্রদানেরসংস্কৃতি, রুখবে দুর্নীতি প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে রাজবাড়ী সরকারি কলেজে তথ্য অধিকার বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান ।

সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী সনাকের সহ সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এবং ইয়েস বিষয়ক উপ কমিটির আহবায়ক সৌমিত্র শীল চন্দন।

অনুষ্ঠানে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রেজেন্টেশন করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পরে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২