Dhaka ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

রাজবাড়ীতে টিসিবির পণ্য পাবে ৬৭ হাজার পরিবার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 234

জনতার আদালত অনলাইন   আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে আগামীকাল রোববার থেকে রাজবাড়ীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। রাজবাড়ী জেলার ৬৭ হাজার ৩ শত ৬৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি হবে টিসিবির পণ্য। শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক আবু কায়সার খান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কার্ডধারী প্রতি পরিবার দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবে। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেল ১১০ টাকা দরে কিনতে পারকে। সব মিলিয়ে পণ্যগুলোর দাম হবে মোট  ৪৬০ টাকা। প্রতিজন কার্ডধারীকে ৪৬০ টাকা জমা দিয়ে এই পণ্য কিনতে হবে। জেলার ১৭ জন টিসিবির অনুমোদিত ডিলারদের মাধ্যমে জেলা প্রশাসনের তত্ত্ব¡াবধানে এ পণ্য বিক্রয় করা হবে।

নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট স্থানে পৌরসভা ও ইউনিয়নে এই পণ্য বিক্রয় করা হবে। এসময় সার্বিক দিক পর্যবেক্ষণের জন্য ট্যাগ অফিসার এবং একজন এসআই থাকবেন। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্ডধারীরা পণ্য ক্রয় করতে পারবে। এরপরেও কোন পণ্য অবিক্রিত থাকলে ট্যাগ অফিসার এবং এসআইয়ের উপস্থিতিতে যাদের কার্ড নেই তাদের কাছেও এই পণ্য বিক্রয় করতে পারবেন ডিলার। তবে কোন ডিলার কোনভাবেই কোন পণ্য মজুদ করতে পারবেন না।

জেলার সদর উপজেলায় ১৫ হাজার ৮ শত ১৮ পরিবার, পাংশা উপজেলায় ১৪ হাজার ৯ শত ৩৬ পরিবার, কালুখালী উপজেলায় ৮ হাজার ৭ শত ৭৬ পরিবার, বালিয়াকান্দি উপজেলায় ১১ হাজার ২ শত ৭৬ পরিবার, গোয়ালন্দ উপজেলায় ৭ হাজার ৮ শত ৫৫ পরিবার এবং পৌরসভার মধ্যে রাজবাড়ী পৌরসভায় ৪ হাজার ১ শত ৪১ পরিবার, পাংশা পৌরসভায় ৩ হাজার ১শত ৬১ পরিবার ও  গোয়ালন্দ পৌরসভায় ১হাজার ৮শত ৯৮ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে টিসিবির পণ্য পাবে ৬৭ হাজার পরিবার

প্রকাশের সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২