Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে বাসচাপায় পথচারী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 330

জনতার আদালত অনলাইন   দৌলতদিয়া – কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা নামক স্থানে বাসচাপায় খগেন্দ্রনাথ প্রামানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি একই গ্রামের বাসিন্দা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিজের ক্ষেতের কাজ শেষ করে মাথায় ডালের বোঝা নিয়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন মোল্লা জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বাসচাপায় পথচারী নিহত

প্রকাশের সময় : ০৫:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২