Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / 431

জনতার আদালত অনলাইন   রাজবাড়ীতে নানা আয়োজনে জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার  এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে শিশুদের নিয়ে কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

এদিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানান কর্মসূচী পালন করা হয়। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২