গুরুত্বপূর্ণ সংবাদ:
মদাপুরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ আহত ৩
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / 352
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন মোকছেদ আলী শেখ, তার ছেলে আজিমুদ্দিন শেখ ও ভাতিজা সোহেল শেখ। গত রোববার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজিমুদ্দিন শেখ সোমবার কালুখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, নৌকার নির্বাচন করার কারণে প্রতিপক্ষ তার উপর ক্ষিপ্ত ছিল। রোববার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পেটায়। এসময় তার বাবা ও চাচাতো ভাই তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকে বেধরক পিটিয়ে জখম করে।
Tag :






















