Dhaka ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • / 241

জনতার আদালত অনলাইন   রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শহীদ খুশী রেলওয়ে ময়দানে মেয়র কাপ ক্রিকেট  টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ প্রমুখ। সভাপতিত্ব করেন পৌর মেয়র আলমগীর সেখ।

প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী বলেন, মাদক ও জঙ্গীবাদ যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে  কোনো মূল্যে এসব নির্মূল করতে হবে। এজন্য যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা বেশি প্রয়োজন।

টি ২০ ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে পৌরসভার ৯টি ওয়ার্ড ক্রিকেট দল অংশগ্রহণ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশের সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২