Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

শিক্ষানুরাগী প্রকৌশলী রফিকউদ্দিন আর নেই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / 284

জনতার আদালত অনলাইন   রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি প্রকৌশলী এটিএম রফিকউদ্দিন পান্না মিয়া আর নেই। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। দেশের খ্যতনামা নির্মাণ কনসালটিং প্রতিষ্ঠান ডিডিসির মালিক ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এটিএম রফিকউদ্দিন তার নিজ গ্রাম কলিমহরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, জহুরুন্নেছা কলেজিয়েট স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। স্থানীয়দের মতে, তার মেধা, শ্রম ও অর্থ দিয়ে কলিমহর গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন। এছাড়াও পাংশা সরকারি কলেজ, মাছপাড়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠানলগ্নে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন। তার জমির উপর নির্মিত হয়েছে পাংশা মা ও শিশু হাসপাতাল। তার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী প্রমুখ শোক প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুর তিনটায় তার নিজ হাতে গড়া কলিমহর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবাকি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষানুরাগী প্রকৌশলী রফিকউদ্দিন আর নেই

প্রকাশের সময় : ০৮:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২