Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাংশায় লাইসেন্সবিহীন ২ ইটভাটার দেড় লাখ টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / 239

জনতার আদালত অনলাইন ॥    লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রাজবাড়ীর পাংশায় দুটি ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ  অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ভাটায় অবাধে কাট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে কেএমবি ব্রিকসকে এক লাখ টাকা এবং হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামের এসকেবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নুজহাত তাসনীম আওন জানান, তারাপুরের কেএমবি ব্রিকসটি ৩০ বছরের পুরনো। অথচ তাদের লাইসেন্স নবায়ন নেই। এছাড়া ভাটাটি মাদ্রাসার সাথে অবস্থিত। একারণে ভাটা মালিককে জরিমানার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যাতে সেখানে কাঠ না পোড়ায়। এসকেবি ভাটার লাইসেন্স না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় লাইসেন্সবিহীন ২ ইটভাটার দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২