Dhaka ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / 238

জনতার আদালত অনলাইন   রাজবাড়ীর পাংশা উপজেলার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরুল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি ওই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পাংশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে সপ্তম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রী তার নিজ বাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইউপি সদস্য জামরুল ইসলামকে অভিযুক্ত করে একটি অপহরণ মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে আজ সকালে আসামি জামরুল ইসলাম মণ্ডলকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২