গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা দিলেন কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / 258
জনতার আদালত অনলাইন ॥ বালিয়াকান্দি উপজেলার বকচর ৪দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের ৩য় দিন শনিবার বিকেলে মন্দির প্রাঙ্গনে উৎসব অঙ্গন পরিদর্শন করলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূর এ আলম সিদ্দিকী হক। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মো সিরাজুল ইসলাম, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্র নাথ মন্ডল, সম্পাদক সুজিত কুমার মন্ডল, শিক্ষক নিমাই মন্ডল, শিক্ষক কোমল মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় এ নেতা ২০ হাজার টাকা প্রদান করেন।
Tag :




















