Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অবস্থান করছে কলেজছাত্রী ॥ পলাতক প্রেমিক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 360

জনতার আদালত অনলাইন  প্রেমিকের ডাকে সাড়া দিয়ে এক কলেজছাত্রী সব ছেড়ে চলে আসার পর পালিয়েছে প্রেমিক আব্দুর রহমান। বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছে প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার কমবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া কালিবাড়ি গ্রামে। আব্দুর রহমান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ওই কলেজছাত্রী একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

কলেজছাত্রী জানান, ছয় মাস আগে রহমানের সাথে তার পরিচয়।  এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে তারা দেখা সাক্ষাৎ করেছে। গত বুধবার রহমান  তাকে বিয়ে করবে বলে তাদের বাড়ি আসতে বলে। রহমানের ডাকে সাড়া দিয়ে তার কথা বিশ^াস করে গত বৃহস্পতিবার তিনি রহমানদের বাড়িতে আসেন। রহমান তাকে দেখে কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে আর ফেরেনি।

কলেজছাত্রী বলেন, আমি সব ছেড়ে রহমানের কাছে চলে এসেছি। এখন আর ফিরে যাওয়ার উপায় নেই। তিনি অভিযোগ  করেন,  রহমানের বাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করেছে। তার গায়ে হাত  তুলেছে। বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু রহমানকে বিয়ে না করে তিনি যাবেন না।

প্রেমিক রহমানের বাবা রফিকুল ইসলাম জানান, মেয়েটি বাড়ি এসে ওঠার পর তার ছেলে রহমান  চলে যায়। আমার ছেলের সাথে মেয়েটির কোনো সম্পর্ক নেই। তার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। গায়েও হাত তোলা হয়নি।

কসবামজাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান জানান, বিষয়টি তিনি মোবাইল ফোনে   একজনের কাছ থেকে জানতে পেরেছেন। কেউ তার কাছে অভিযোগ করেনি।

কসবামাজাইল পুলিশ ক্যাম্পের এএসআই মো. রিপন হোসেন জানান, বিষয়টি তিনি লোক মারফাত শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অবস্থান করছে কলেজছাত্রী ॥ পলাতক প্রেমিক

প্রকাশের সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২