Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে বিয়ের ১৫ দিনের মাথায় যুবকের আত্মহত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 350

জনতার আদালত অনলাইন  বিয়ের ১৫ দিন পর বাড়ির পাশে এক গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের নাম মিরাজ আলী মন্ডল (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম উম্বার আলী মন্ডল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরাজ ১৫ দিন আগে পারিবারিক ভাবে বিয়ে করেন।মিরাজ কাঁচামালের ব্যবসা করতেন। মিরাজদের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দুরে একটি গাছের সঙ্গে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে এক প্রতিবেশি ঝুলন্ত অবস্থায় মরদহটি দেখতে পান। তিনি রান্নার জন্য বাগান থেকে কাঠ আনতে যাচ্ছিলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মিরাজের স্ত্রী কাকলি আক্তার বলেন, ১৫ দিন আগে আমাদের বিয়ে হয়েছে। তাঁর সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিক ছিল। প্রতি রাতেই তিনি সিগারেট খাওয়ার জন্য বাইরে যেতেন। গতরাতেও তিনি রাত ঘরের বাইরে যান। কিন্তু অনেক রাত হলেও তিনি ঘরে আর আসেন নাই। বাইরে ওয়াজ মাহফিল হচ্ছিলো। ভেবে ছিলাম তিনি মাহফিল শুনতে গিয়েছে। বিষয়টি আমি শ^াশুড়িকে জানাই। এরপর ঘুমিয়ে পড়ি।

নিহতের বড় ভাই মাহাতাব আলী মন্ডল বলেন, রাত ১০ দিকে আমি বাড়িতে আসি। এসময় মিরাজকে বাড়ির বারান্দায় চেয়ারের ওপর বসে দেখি। খাওয়া-দাওয়া করেছে কিনা জানতে চাই। এরপর আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে তাঁর মরদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মিরাজ ছিল পঞ্চম। আমার ভাই মহরম করতো। তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল। মাঝেমধ্যে অসুস্থও থাকতো। পারিবারিক ভাবেই ওর পছন্দ মতো বিয়ে দেওয়া হয়। বউয়ের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিয়ের ১৫ দিনের মাথায় যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২