আইসিইউতে আ’লীগ নেতা কাজী ইরাদত আলী

- প্রকাশের সময় : ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / 374

জনতার আদালত অনলাইন ॥ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে রয়েছেন। সর্বশেষ তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। কাজী ইরাদত আলী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর ছোট ভাই।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বড় মসজিদে ওরশে অংশ নিয়ে বাড়ি ফেরেন। সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। অনেকে ফোন করলেও তা রিসিভ হয়নি। পরে ঘরের দরজা ভেঙে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন তার রোগমুক্তি কামনা করে পোস্ট দিয়েছেন।
দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক আওয়ামী লীগ নেতা কাজী ইরাদত আলীর রোগমুক্তি কামনা করেছেন।























