Dhaka ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে স্কুলছাত্রকে বলাৎকার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 488

জনতার আদালত অনলাইন  রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের লক্ষীকোল গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে স্থানীয় সজল নামে এক যুবক বলাৎকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে রাজবাড়ী  সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা।

শিশুটির মা জানান, গত বুধবার তিনি বাড়িতে ছিলেন না।  বিকেলে  বাড়ি ফিরলে তার ছেলে কান্নাকাটি করতে করতে জানায় পেটে ব্যথা করছে। ভাত খাবেনা। তিনি গ্যাসের ব্যথা ভেবে ওষুধ খাওয়ান। পরদিন বৃহস্পতিবার সকালে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়লে কী হয়েছে জানতে চান। একপর্যায়ে তার ছেলে তাকে বলে, বুধবার সকালে সজল তাকে (শিশুকে) সিগারেট নিয়ে সজলদের বাড়ি যেতে বলে। তার ছেলে সিগারেট নিয়ে সজলদের বাড়ি যাওয়ার পর একটি ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। ঘটনার কথা কাউকে বললে মারধরের ভয় দেখায়। যেকারণে প্রথমে কাউকে কিছু বলেনি।

শুক্রবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে কথা হয় শিশুটির বাবার সাথে। তিনি জানান, ঘটনার পর পুলিশ এসেছিল। অভিযোগ করতে থানায় যেতে বলেছিল। কিন্তু তারা গরীব মানুষ। কী করবেন কিছু বুঝতে পারছেন না। অভিযুক্ত সজলের বাবা তার কাছে এসে ঘটনা মিলমিশ করে নিতে বলেছেন বলেও জানান তিনি।

রাজবাড়ী সদর থানার  ওসি শাহাদত হোসেন জানান, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্কুলছাত্রকে বলাৎকার

প্রকাশের সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২