গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / 525
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সর্পবেতাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে গাছচাপায় রেজাউল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি একই উপজেলার বহরপুর ইউনিয়নের পারগুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, রেজাউল শ্রমিক হিসেবে ওই গ্রামে এক ব্যক্তির গাছ কাটতে যান। গাছের গোড়া কাটার পর গাছটি অসাবধানতা বশতঃ তার শরীরের উপর পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুমন কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
Tag :




















