Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / 316

জনতার আদালত অনলাইন  রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর টিটিসির সামনে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সবুজ প্রামানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভৌডাঙ্গা গ্রামের রতন প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার সবুজকে ধাক্কা দিয়ে চলে যায়।  আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বিদেশ যাওয়ার জন্য সবুজ রাজবাড়ী টিটিসিতে প্রাক বহির্গমন  কোর্স সম্পন্ন করেন। শনিবার তিনি সনদ নিতে টিটিসিতে যাচ্ছিলেন।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারটি আটক করা  যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজী  না হওয়ায় কোনো মামলা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২