গোয়ালন্দে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / 546
জনতার আদালত অনলাইন ॥ উপজেলার দৌলতদিয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল আকন্দ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা থেকে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নের্তৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মজিদ শেখ পাড়া এলাকা থেকে স্থানীয় মজু ফকিরের বাড়ীর ভাড়াটিয়া দুলাল আকন্দকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে অপর আসামী মোঃ জোমন প্রামানিক (৩৫), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন প্রামানিক, সাং- মজিদ শেখ পাড়া, ইউপি- দৌলতদিয়া, ওয়ার্ড- ২, থানাঃ গোয়ালন্দ ঘাট, জেলাঃ রাজবাড়ী সুকৌশলে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।























