Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

ঢাকায় গ্রেপ্তার রাজবাড়ী যুবদলের আহ্বায়ক বকুলের মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / 290

জনতার আদালত অনলাইন  রাজধানী ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা যুবদল।

বৃহস্পতিবার রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যড. নেকবর হোসেন মনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তাদের একটি বৈঠক ছিল। বৈঠক শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে আসার পর পুলিশ বিনা উস্কানীতে তাদের উপর হামলা চালায়। এসময় জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। পরে মিথ্যা  মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে।

তিনি হামলা ও অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বকুলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক সুরাপ আলী, সোহেল মন্ডল, কাওসার মাহমুদ, জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান কামরুল প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় গ্রেপ্তার রাজবাড়ী যুবদলের আহ্বায়ক বকুলের মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২