সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা ॥ ইউপি সদস্যসহ নিহত ৩, আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / 439

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলগেট এলাকায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের আকবর আলী মাস্টারের ছেলে ৩ নং ওয়ার্ড মেম্বার আলিমুজ্জামান আলিম, একই ইউনিয়নের বাসিন্দা সোহরাব উদ্দিনের ছেলে খলিলপুর বাজার বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান হিটু ও আব্দুল জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী। আহতরা হলেন খলিলপুর গ্রামের আজিজুল হকের ছেলে জিএম মোর্শেদ প্রিন্স ও রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের রওশন ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী। আহতরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও  আহ্লাদিপুর হাইওয়ে থানা সূত্র  জানায়, রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি ট্রাক বসন্তপুর রেলগেট পার হওয়ার আগে গতিরোধক থাকায় গাড়িটিকে স্লো করে। এসময়  পেছনে থাকা যাত্রীবাহী একটি প্রাইভেটকার বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। প্রাইভেটকারটি ফরিদপুরের খলিলপুরে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

ফরিদপুরের মাচ্চর ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সী জানান,  দুর্ঘটনায় আহত প্রিন্স অনেকদিন ধরেই অসুস্থ। প্রিন্সের ব্যবসায়ীক কাজে অন্যরা তার সাথে গিয়েছিল বলে শুনেছেন। মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহ্লাদিপুর  হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ও আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা ॥ ইউপি সদস্যসহ নিহত ৩, আহত ২

প্রকাশের সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২