সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কাশবনে আগুন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / 443

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের কাজী হেদায়েত স্টেডিয়াম সংলগ্ন কাশবনে অগ্নিকান্ড সংঘটিত  হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সময়মতো আগুন না নেভালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কাশবনের পাশেই আবাসিক এলাকা ও রাস্তা পেরিয়ে গুরুত্বপূর্ণ সরকারি চারটি দপ্তর  রয়েছে। এছাড়া কাশবনের উপর  দিয়ে বিদ্যুতের তার টানা রয়েছে। দুপুর দেড়টার দিকে কাশবনে দাউদাউ করে আগুন জ¦লে ওঠে। দ্রুত তারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশ[ন অফিসার বিল্লাল হোসেন খলিফা  জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত  ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাশবনের কিছু অংশ শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। সঠিক সময়ে আগুন নেভাতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বখাটে ছেলেরা দুষ্টুমি করে কাশবনে আগুন দিয়েছিল বলে ধারনা তার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাশবনে আগুন

প্রকাশের সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২