গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / 182
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী শহরের পাটবাজার, রেলগেট ও নতুন বাজার এলাকায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট বিপুল শিকদার মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার জানান, রাজবাড়ীতে করোনা সংক্রমন অনেক বেশি। সাধারণ মানুষ মাস্ক ব্যবহার অনেক কম করছে। এজন্য আমরা বিভিন্ন মোড়ে গিয়ে যাদের মা¯ক নেই তাদের মাস্ক দিচ্ছি। সেই সাথে বলে দিচ্ছি এর পর মাস্ক না পড়লে জরিমানা করা হবে। এছাড়া বাস টার্মিনালে গিয়ে যে সব বাসে স্বাস্থবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহণ করছিলো তাদের জরিমানা করা হয়েছে। আর আমরা বাসের চালকদের বলেছি মাস্ক ছাড়া বাসে যাত্রী পরিবহন যেন না করে।
Tag :























